অন্যান্য দেশ সংযোগ ফিচার

“আমাদের লক্ষ্য দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করা”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি দেশের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। যেহেতু আমরা জাতির পিতার দেয়া নীতি অনুসরণ করছি, তাই আমরা সবার সাথে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি। কারণ আমাদের লক্ষ্য দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করা।

আজ নৌবাহিনী প্রধানের সচিবালয়ে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী সিলেকশন বোর্ড-২০২৩-এ ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, আমরা কারো সাথে যুদ্ধ চাই না, বরং শান্তিতে থাকতে চাই। কিন্তু আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, জনগণের আর্থ-সামাজিক অগ্রগতির স্বার্থে বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে।

শেখ হাসিনা আরো বলেন, প্রতিটি দেশের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। যেহেতু আমরা জাতির পিতার দেয়া নীতি অনুসরণ করছি, তাই আমরা সবার সাথে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি। কারণ আমাদের লক্ষ্য দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করা।

দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তাঁর সরকারের প্রচেষ্টার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে- তিনি বলেন, সরকার সফলভাবে দেশের জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি সাধন করছে।

জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বলেন, আমরা কারো সাথে যুদ্ধে লিপ্ত হব না। আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। তাঁর সরকার সফলভাবে এই ধরনের সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরীতা নয়’- পররাষ্ট্র নীতি অনুসরণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

শেখ হাসিনা নৈতিকতা, ব্যবহারিক দিক সম্পর্কে জ্ঞান, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, দায়িত্ববোধ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাসম্পন্ন কর্মকর্তাদের পদোন্নতির জন্য বাছাইয়ে বিচক্ষণ ও নিরপেক্ষ মূল্যায়ন করার জন্য নির্বাচন বোর্ডকে নির্দেশ দেন।

তিনি আরো বলেন, নেতৃত্বের পদের জন্য আপনাদের এমন কর্মকর্তা বেছে নেয়া উচিত-যারা যে কোনো সময় সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী এবং যেকোনো পরিস্থিতিতে তাদের বিচক্ষণতা প্রয়োগের মাধ্যমে সফলতা অর্জন করতে সক্ষম।

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, প্রতিটি দুর্যোগে তারা সবসময় জনগণের পাশে থাকে।

তিনি বলেন, আপনারা জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পেরেছেন এটাই সবচেয়ে বড় বিষয়। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর তাঁরা সফলভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন এবং বিশ্ব মঞ্চে এর মর্যাদা তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ হাইপোথাইরয়েডিজমের সমস্যায় ভুগলে খাবারগুলো থেকে দূরে থাকুন

রিপোর্টার

About Author

9 Comments

  1. বিমানবন্দরের কাস্টম হাউজ থেকে ১৫ কোটি টাকার সোনা উধাও - Tathya Sangjog

    September 3, 2023

    […] আরও পড়ুনঃ “আমাদের লক্ষ্য দেশের মানুষের আর্থ-সা… […]

  2. "বিএনপি যতবার ক্ষমতায় এসেছে রোহিঙ্গা সংকট ঘনীভূত হয়েছে" - Tathya Sangjog

    September 3, 2023

    […] আরও পড়ুনঃ “আমাদের লক্ষ্য দেশের মানুষের আর্থ-সা… […]

  3. ইরানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, ৬ শ্রমিক নিহত - Tathya Sangjog

    September 3, 2023

    […] আরও পড়ুনঃ “আমাদের লক্ষ্য দেশের মানুষের আর্থ-সা… […]

  4. বিমানবন্দরের কাস্টম হাউজ থেকে ৪৫ কোটি টাকার সোনা উধাও - Tathya Sangjog

    September 3, 2023

    […] আরও পড়ুনঃ “আমাদের লক্ষ্য দেশের মানুষের আর্থ-সা… […]

  5. বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড রেখে আনসার আইনের চূড়ান্ত অনুমোদন - Tathya Sangjog

    September 3, 2023

    […] আরও পড়ুনঃ “আমাদের লক্ষ্য দেশের মানুষের আর্থ-সা… […]

  6. "মশা না কমলে ডেঙ্গুতে মৃত্যু কমবে না" - Tathya Sangjog

    September 3, 2023

    […] আরও পড়ুনঃ “আমাদের লক্ষ্য দেশের মানুষের আর্থ-সা… […]

  7. দেশে ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু - Tathya Sangjog

    September 3, 2023

    […] আরও পড়ুনঃ “আমাদের লক্ষ্য দেশের মানুষের আর্থ-সা… […]

  8. "নির্বাচনের ট্রেন কারও জন্য অপেক্ষা করবে না" - Tathya Sangjog

    September 3, 2023

    […] আরও পড়ুনঃ “আমাদের লক্ষ্য দেশের মানুষের আর্থ-সা… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার